শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 3:23 am

প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

সারাদেশের ন্যায় একুশের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় রাত ১২টা ১মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী ফুলেল শ্রদ্ধা জানান।

এরপর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন ও জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আনিসুর রহমান শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানোর পর পুলিশের একটি দল সশস্ত্র সালাম প্রদান করে। এসময় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে জেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী এমপি, সহ-সভাপতি নায়ার কবির, সাধারণ সম্পাদক আল-মামুন সরকার অন্যান্য নেতাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়াও জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা (কচি) ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন অন্যান্য নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদের শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জেলা আনসার ও ভিডিবি, জেলা জাতীয়পার্টি, জেলা পরিষদ, গণপূর্ত বিভাগ, এলজিইডি, সড়ক বিভাগ, সিভিল সার্জন সহ বিভিন্ন সরকারি- বেসরকারি কার্যালয়, রাজনৈতিক ও সামজিক সংগঠন।

Facebook Comments Box

Posted ৩:২০ এএম | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |