স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 4:43 pm
বিএনপি সেক্রেটারি যে কথা বলেছেন তা মনগড়া। উনাদের অভ্যাস এটা বলা। উনারা চান না ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি।
শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বিএনপির সেক্রেটারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইভিএম এর বিরুদ্ধে নিয়ে বলার পরিপ্রেক্ষিতে মন্ত্রী এই মন্তব্য করেন।
আইন মন্ত্রী বিএনপি কে উদ্যেশ্য করে বলেন, উনারা যে ভোট কারচুপির রাজত্ব সৃষ্টি করেছিলেন, সেটা থেকে বের হয়ে আসার জন্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন আনা হয়েছে। সারা বিশ্বের অনেক দেশেই এই প্রযুক্তি গ্রহণ করা হচ্ছে। জনগণের ভোটাধিকার সহজ ভাবে প্রয়োগ করার জন্য ইভিএম ব্যবহার করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেন আমাদের ভোটিং হয়, এই কারণে ইভিএম ব্যবহার করা হচ্ছে।
এসময় মন্ত্রীর সাথে ছিলেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।
পরে মন্ত্রী কসবা উপজেলায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
রাফি/–
Posted ৪:২৮ পিএম | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya