শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

উঠলো পরিবহন ধর্মঘট, বাড়লো বাস ভাড়া

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৭ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:53 pm

উঠলো পরিবহন ধর্মঘট, বাড়লো বাস ভাড়া

অবশেষে ডিজেলের দাম বৃদ্ধির কারণে বাড়লো ডিজেলচালিত বাসভাড়া। সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা যেখানে আগে ছিলো ১ টাকা ৪২ পয়সা অর্থাৎ প্রতিকিলোমিটারে বাড়তি ৩৮ পয়সা গুণতে হবে।

এদিকে, ভাড়া বৃদ্ধি ঘোষণার পরপরই অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচল শুরু হয়েছে।

এছাড়া মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, সেটা ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে। কিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা। মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। সেটি বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। কিলোমিটারপ্রতি ৪৫ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

রোববার দুপুরে রাজধানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে শুরু হওয়া পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এ তথ্য জানান।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার আরও জানান, মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০, মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সিএনজিচালিত বাস ভাড়া বাড়ছে না বলে জানান তিনি।

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে গত শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা।

Facebook Comments Box

Posted ৭:৫৩ পিএম | রবিবার, ০৭ নভেম্বর ২০২১

The Daily Sarod |