শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

উচ্চ ফলনশীল বিনা ধানের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৯ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 8:06 pm

উচ্চ ফলনশীল বিনা ধানের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ায় আমন মৌসুমে চাষাবাদ উপযোগী বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত সমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি ও বীজ সংরক্ষণ বিষয়ক এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক আবু নাছের।

বিনা-সাব স্টেশন কুমিল্লার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাঃ সিফাতে রাব্বানা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত উপ-পরিচালক আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ ছাইফুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন বিনা-সাব স্টেশন কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুর রাকিব।

বক্তব্য রাখেন কৃষক শাহানুর ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান। কর্মশালায় বিনা-৭, ১১, ১৬,১৭ এবং ২০ ধানের উপর ১০জন উপ-সহকারি কৃষি কর্মকর্তা এবং ৫০জন কৃষক-কৃষানীকে দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। পরে ৫০জন কৃষক-কৃষানীকে প্রদর্শনী ও বীজ সহায়তা প্রদান করা হয়।
###

Facebook Comments Box

Posted ৮:০৬ পিএম | বুধবার, ১৯ জুন ২০১৯

The Daily Sarod |