ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে বিতরণ করা হলো গরুর মাংসের সাথে নগদ টাকা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২২ মে ২০২০   সর্বশেষ আপডেট : ৭:১২ অপরাহ্ণ

ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে বিতরণ করা হলো গরুর মাংসের সাথে নগদ টাকা

করোনা ভাইরাসের প্রভাবে সচেতনতায় দেশে চলছে লকডাউন। এই ভাইরাস থেকে রক্ষায় সব কিছুই সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসা হয়েছে। কর্ম হারিয়ে নিম্ন আয়ের মানুষ গুলো পরিবার নিয়ে দিশেহারা। হতদরিদ্র পরিবার গুলো অন্য সংস্থানে কুল খুঁজে পাচ্ছে না। এই অবস্থায় আর কিছুদিন আর একদিন পরই ঈদ। তাই গ্রামের অসহায় ও হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের যুবকরা।

শুক্রবার জুম্মার নামাজের পর ওই গ্রামের হতদরিদ্র ও অসহায় ১১৮টি পরিবারের মাঝে গরু জবাই করে এক কেজি করে মাংস, নগদ এক হাজার টাকা, এক কেজি দুধ, এক কেজি চিনি ও এক প্যাকেট সেমাই বিতরণ করা হয়।

তাদের এই কাজে সার্বিক ও অর্থনৈতিক ভাবে সহযোগিতা করেছেন স্থানীয় দুধুহাজীর বাড়ির কাতার প্রবাসী মোঃ শরিয়ত উল্লাহ্ ও বাহারাইন প্রবাসী কামরুল হাসান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ উপলক্ষ্যে কিশোরপুর প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুধু হাজীর বাড়ির ফুল মিয়া, মিজান মিয়া, আবু সালাম মিয়া, আবুল হোসেন, আব্দুল করিম ও হেলাল মাষ্টার। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন নবীনগর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান (আশিক), আমির হোসেন (সৌদি প্রবাসি), সোহেল মিয়া(ওমান প্রবাসি), জুয়েল মিয়া, মাহবুবুর রহমান, ইছাক মিয়া, রতন মিয়া, রিমন মিয়া, শাহিন মিয়া, মিন্টু মিয়া, ফারুক মিয়া।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন এনামুল হক সুমন, নাজমুল হক ও রিপন আহমেদ প্রমূখ।

Facebook Comments Box

Posted ৭:১২ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২০

dainiksarod |