শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ঈদে ৬ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৩ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 7:41 pm

ঈদে ৬ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ ও রফতানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয়দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে ৯ জুন পর্যন্ত এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বন্ধের এ সময়ে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামী ৯ জুন পর্যন্ত পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানানো হয়েছে। আগামী ১০ জুন থেকে আবারও আমদানি-রফতানি শুরু হবে।

Facebook Comments Box

Posted ৭:৪১ পিএম | সোমবার, ০৩ জুন ২০১৯

The Daily Sarod |