শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ঈদে আখাউড়া স্থলবন্দরে ছয়দিনের ছুটি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 3:39 pm

ঈদে আখাউড়া স্থলবন্দরে ছয়দিনের ছুটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছয়দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে আগামী ৪ আগস্ট পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া গত ১২ মার্চ থেকে করোনাভাইরাসের কারণে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে অনির্দিষ্টকালের জন্য দুই দেশের সাধারণ যাত্রী পারাপার বন্ধ রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদুল আজহা উপলক্ষে ৩০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে। ছুটি শেষে ৫ আগস্ট থেকে যথারীতি পণ্য রফতানি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন সিমেন্ট, ভোজ্য তেল, প্লাস্টিক, তুলা ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য রফতানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রফতানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।

Facebook Comments Box

Posted ৩:৩৯ পিএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০

The Daily Sarod |