শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর মাকে জুতা পেটা, বখাটে আটক

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 6:11 pm

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর মাকে জুতা পেটা, বখাটে আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সড়কে দাড় করিয়ে এক স্কুল ছাত্রীর মাকে জুতা পেটা করার ঘটনায় অভিযুক্ত ইমন (৩৫)কে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে শহরের দক্ষিণ পৈরতলার মাজার শেখ জালাল মাজার গেইট এলাকার একটি সমিল থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত দুলু মিয়ার ছেলে।

ওই স্কুল ছাত্রীর পরিবার ও স্কুল সূত্রে জানা যায়, জেলা শহরের সরকার পাড়ার সেন্ট্রাল রেসিডেন্সিয়াল স্কুলের ৮ম শ্রেনীতে পড়াশোনা করে ওই ছাত্রী। দক্ষিণ পৈরতলায় বাসা থেকে স্কুলে আসা যাওয়ার সময় ওই স্কুল ছাত্রীকে প্রায় সময় উত্ত্যক্ত করতো একই এলাকার মৃত দুলু মিয়ার ছেলে ইমন। এই ঘটনায় ওই স্কুল ছাত্রীর পরিবার প্রতিবাদ করলে তাদেরকে নানানভাবে হুমকি প্রদান করে ও তার পিতা মারধোর করে। ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষককে জানালে, প্রধান শিক্ষকে স্থানীয় পৌর কাউন্সিলরকে জানাতে বলেন। পৌর কাউন্সিলরকে জানালেও তিনি তেমন কোন ব্যবস্থা নেননি। পরবর্তীতে ওই স্কুল ছাত্রীর পরিবার তাদের ভাড়া বাসা বদল করে ফেলে। তারপরও ওই বখাটে স্কুল ছাত্রীর বাসার সামনে এসে বসে থাকে। শনিবার দুপুরে ওই স্কুল ছাত্রীর মা তাদের পুরাতন বাসা এলাকার একটি দোকান থেকে মালামাল আনতে যায়। এসময় বখাটে ইমন ওই স্কুল ছাত্রীর মাকে পথিমধ্যে পেয়ে পায়ের জুতা খুলে মারধোর করে আহত করে। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
খবর পেতে বিকেলে দক্ষিণ পৈরতলা এলাকার একটি স মিল থেকে বখাটে ইমনকে আটক করেছে পুলিশ।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, ঘটনা খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ইমনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে অভিযোগ দায়ের করেছে।

Facebook Comments Box

Posted ৬:০৯ পিএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |