শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ইউএনও’র উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কসবায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ

কসবা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 4:11 pm

ইউএনও’র উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কসবায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ এর উপর বর্বোরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার সকল মুক্তিযোদ্ধাগন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কসবা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কসবা শাখার আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. রাশেদুল কাওসার ভুইয়া জীবন।

এতে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক আহবায়ক মো. শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) মো. সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) মো. আবদুর রাহিম ও বীর মুক্তিযোদ্ধা এমএইচ শাহ আলম।

প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, ঘোড়াঘাটের ইউএনও এবং তার মুক্তিযোদ্ধা পিতার উপর নৃশংস হামলার প্রকৃত রহস্য উন্মোচন করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা ও প্রশাসনিক কর্মকর্তাগণ যেন ভবিষ্যতে এ ধরনের হামলার শিকার না হন তাদের নিরাপত্তা নিশ্চিত কারার দাবী জানান। সারাদেশে যেসকল মুক্তিযোদ্ধারা দূর্বৃত্তদের দ্বারা নিগৃহীত হচ্ছে সেসকল দূর্বৃত্তদেরও আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবী করেন।

Facebook Comments Box

Posted ৪:১১ পিএম | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |