শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট বন্ধ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৭ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 2:08 am

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৪৫০ এবং ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। শনিবার ভোর ৪টায় থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত পানির পাইপ লাইনে ছিদ্র হওয়ার কারণে এই দুইটি ইউনিট বন্ধ হয়ে রয়েছে। তবে এর প্রভাবে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়নি।

আশুগঞ্জ বিদ্যুৎ কোম্পানি লিমিটেডের কন্ট্রোলরুম সূত্র জানায়, শনিবার ভোরে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পানির পাম্পের মাটির নিচে লাইনে লিকেজ হয়ে যায়। এ কারণে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাউথ ইউনিট এবং ২২৫ মোগওয়াট ক্ষমতাসম্পন্ন সিসিপিপি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির প্রধান প্রকৌশলী মোহাম্ম শাহ আলম জানান, পানির লাইনে সমস্যার কারণে ২২৫ মোগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিসিপিপি ইউনিট প্রথম বন্ধ হয়। এরপর ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাউথ ইউনিটটিও বন্ধ হয়ে যায়।

পানির লাইনের মেরামত কাজ শনিবার সকাল থেকেই চলছে। ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাউথ ইউনিটটি দ্রুত চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিসিপিপি ইউনিটটি চালু করতে ২-৩ দিন সময় লাগবে।

পানির লাইন মেরামত কাজ শেষ না হলে ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিসিপিপি ইউনিটটি চালু করা সম্ভব হবে না।

Facebook Comments Box

Posted ৭:৩৪ পিএম | শনিবার, ০৭ নভেম্বর ২০২০

The Daily Sarod |