স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৪ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 12:58 am
আজ (১৪ মার্চ) রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা প্রয়াত আমিনুল ইসলাম ভূঁইয়ার ৬ষ্ঠ মৃত্যুবাষির্কী। ২০১৫ সালে এইদিনে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
মৃত্যুর আগপর্যন্ত প্রয়াত আমিনুল ইসলাম ভূঁইয়া ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ ও বঙ্গবন্ধুর আদর্শের বীর সৈনিক। এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগের আশুগঞ্জ উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, আশির দশকে ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় ছাত্রনেতা ও জেলা যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের ভূঁইয়া পাড়া সাহেব বাড়ির বাসিন্দা ছিলেন আমিনুল ইসলাম ভূঁইয়া। মৃত্যুর পর উনার দাফন সম্পন্ন হয় ভূইয়া পাড়ার পারিবারিক কবরস্থানে। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য কর্মী ও গুণগ্রাহী রেখে যান।
আমিনুল ইসলাম ভূঁইয়ার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে উনার আত্বার মাগফেরাত কামনা করে সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন মরহুমের পরিবারের সদস্যরা।
Posted ১২:৫৮ এএম | রবিবার, ১৪ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya