শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জ-আগরতলা সড়ক প্রসস্থকরণে বাধাদানকারীদের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 5:55 pm

আশুগঞ্জ-আগরতলা সড়ক প্রসস্থকরণে বাধাদানকারীদের বিরুদ্ধে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ-আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়ক ফোরলেন উন্নয়ন কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে আখাউড়া উপজেলার গাজীরবাজারে স্থানীয় সুশীল সমাজের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে।

এসময় প্রতিবাদ সভায় বক্তরা বলেন, বাংলাদেশ সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে জামায়াত-বিএনপি দলের লোকজন তৎপর হয়ে উঠেছে। তারা এই সড়কের আখাউড়া- ধরখার অংশের নকশা পরিবর্তনের নামে আন্দোলন করে সরকারের উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করছে।

আন্দোলনের সমন্বয়কারি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বলেন, ফোরলেন সড়কের আখাউড়া- ধরখার অংশের সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে সংযুক্ত। এই সড়ক ফোরলেনে উন্নত হলে এই এলাকার অর্থনৈতিক অবস্থা আরো মজবুত ও টেকসই হবে।

কিন্তু জামায়াত-বিএনপি নেতাদের উস্কানিতে কিছু সংখ্যক লোকজন সড়কের নকশা পরিবর্তনের নামে আন্দোলনসহ সভা-সমাবেশ করছে যা সরকার ও দেশের উন্নয়ন বিরোধী। তাদের কর্মকান্ডে ভারত- বাংলাদেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করি।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভূইয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ তানজিল শাহ তচ্ছন, দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহনোয়াজ ভূইয়া প্রমুখ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আখাউড়া-আশুগঞ্জ চার লেন মহাসড়ক নির্মাণ ব্যয়ে ৩ হাজার ৫৬৭ কোটি ৮৫ লাখ টাকার প্রকল্পটি ২০১৭ সালের ২০ জুন একনেক বৈঠকে অনুমোদিত হয়। প্রাথমিকভাবে প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা ধরা হয়েছিল ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। প্রকল্পের নকশা ও আশুগঞ্জ নদীবন্দর টার্মিনালের নকশা চুড়ান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ পুরোপুরি শেষ হয়নি। এখন পর্যন্ত ১০৭ দশমিক ৫০ হেক্টর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। আশুগঞ্জ থেকে ধরখারের রাস্তা নির্মাণের কাজ পুরোদমে চলছে। আর ধরখার আখাউড়া অংশে নকশা অনুযায়ী কৃষকের কাছ থেকে ভূমি অধিগ্রহণের কাজের প্রক্রিয়াও প্রায় শেষের দিকে।

Facebook Comments Box

Posted ৫:৫৫ পিএম | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |