https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

আশুগঞ্জ-আগরতলা সড়কের কাজ নিয়ে সচিবের অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০২ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 11:20 pm

আশুগঞ্জ-আগরতলা সড়কের কাজ নিয়ে সচিবের অসন্তোষ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-বিশ্বরোড-সুলতানপুর-আখাউড়া স্থলবন্দর-আগরতলা সড়কের কাজ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। শুক্রবার বিকেলে বিশ্বরোড থেকে আখাউড়া উপজেলার তন্তর পর্যন্ত মহাসড়কটির অন্তত ২৫ কিলোমিটার অংশ ঘুরে কাজের অগ্রগতি দেখে অসন্তোষ প্রকাশ করেন।

এ সময় ওই কর্মকর্তা সাংবাদিকদেরকে জানান, নির্মানাধীন মহাসড়কটিতে কাজ কর্ম কিছুই হচ্ছে না। জনগনের ভোগান্তি লাঘবে ঢাকায় গিয়ে সড়ক বিভাগের উর্ধ্বতন কর্তৃপ সহ নির্মানাধীন সড়কটির ভারতীয় দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে কথা বলবেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, মহাসড়কটিতে সমস্যা আছে বলেই পরিদর্শনে এসেছেন। দ্রæত সময়ের মধ্যে সমস্যা নিরসনে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নির্মানাধীন চারলেন মহাসড়কের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদসহ সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ভারতের নমনীয় ঋণ ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত হচ্ছে। গত বছরের আগস্টে সরকারের পট পরিবর্তনের পর ভারতীয় ঠিকাদার কম্পানি নিরাপত্তার ‘অজুহাতে’ কাজ ফেলে চলে যান। কয়েকমাস পর তারা ফিরে এলে দৃশ্যমান তেমন কোনো কাজ পরিলক্ষিত হচ্ছে না।

 

Facebook Comments Box

Posted ১১:২০ পিএম | শুক্রবার, ০২ মে ২০২৫

dainiksarod |