শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে ৩৮৭বোতল ফেন্সিডিলসহ ট্রাক জব্দ, দুইজন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 9:40 pm

আশুগঞ্জে ৩৮৭বোতল ফেন্সিডিলসহ ট্রাক জব্দ, দুইজন আটক

সিলেট থেকে নরসিংদী পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৮৭ বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে র‍্যা-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন, সিলেটের জকিগঞ্জের কজাপুরের মৃত ইসহাক আলীর ছেলে কামরুল ইসলাম (৩৬) একই উপজেলার হাসিতলা গ্রামের মৃতঃ নূরুল ইসলামের ছেলে মোঃ আলতাব হোসেন রাজু (২৮)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী সিলেট বাইপাস এলাকা হইতে ট্রাকে করে মাদকদ্রব্য ফেন্সিডিলের একটি বড় চালান নরসিংদী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।

এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে এলাকায় তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন।

তল্লাশী কালে বিকেল সাড়ে ৫টার দিকে একটি ট্রাক থেকে ৩৮৭ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ব্যবহৃত ট্রাকটি জব্দ ও দুইজনকে আটক করা হয়।

এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৮:১৬ পিএম | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০

The Daily Sarod |