স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 8:06 pm
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা সামনে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ করা হয়েছে। রোববার সকালে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা এই অভিযান চালায়। এসময় ৩ মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজার এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ হযরত আলী ওরফে হযো (৩৫), কুমিল্লার বুড়িচং থানার বুরবুড়িয়া এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে মোঃ আব্দুল হালিম (২৭) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গনেশপুরের মোহাম্মদ আলীর ছেলে মোঃ সোহেল রানা (৩৩)।
অভিযান পরিচালনা করেন ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন।
এই ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Posted ৮:০৬ পিএম | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya