শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে সাড়ে ৪২কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, দুই পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৫ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 12:59 pm

আশুগঞ্জে সাড়ে ৪২কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, দুই পাচারকারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাড়ে ৪২কেজি গাঁজা সহ একটি পিকআপ আটক করেছে র‍্যাব। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বর থেকে এগুলো আটক করা হয়। এসময় মাদক পাচারের সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চর চতিলার মো. শাহ আলমের ছেলে মোঃ আরিফ হোসেন (২৮) ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকার লাল মিয়ার ছেলে মোঃ নূর আলম (২০)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে অভিযানে মাদক সহ পিকআপ ও দুইজনকে আটক করা হয়। আটককৃত পিকআপটিসহ দুইজনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ১২:৫৯ পিএম | শনিবার, ২৫ এপ্রিল ২০২০

The Daily Sarod |