শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টা মামলায় ৮জনকে সাজা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 7:19 pm

আশুগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টা মামলায় ৮জনকে সাজা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টার মামলায় ৮জন আসামীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই দণ্ডাদেশ প্রদান করেন।

আদালতে জেলার আশুগঞ্জ উপজেলার খাড়াসার গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে রুস্তম আলী ও এলাই মিয়ার ছেলে জাকির হোসেন ইকবালকে ৪ বছরের কারাদণ্ডাদেশের সাথে ১হাজার টাকা অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড, কাদির মিয়ার ছেলে সালাউদ্দিন অনিককে ২বছর কারাদণ্ডাদেশের সাথে ১হাজার টাকা অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড প্রদান করা হয়৷ এছাড়া কাঞ্চন মিয়ার আরেক ছেলে জহির মিয়া, হাসান মিয়া, সোহেল মিয়া, মৃত কিতাব আলীর ছেলে কাইয়ুম ও ধন মিয়ার ছেলে রুমান মিয়াকে ১ বছর করে কারাদণ্ডাদেশের সাথে ৫০০টাকা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন। রায় প্রদানকালে অন্যান্য সব আসামী উপস্থিত থাকলেও পলাতক ছিলেন জাকির হোসেন ইকবাল।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ জানুয়ারি রাতে হত্যার উদ্দেশ্যে রামদা চাইনিজ কুরাল নিয়ে হামলা চালায় খাড়াসার গ্রামের কূখ্যাত কাঞ্চন রাজাকারের ৪ ছেলে সহ তাদের সাঙ্গপাঙ্গরা ক্যাডার রাম দা চাইনিজ কুড়াল নিয়ে মাহাবুব আলমের উপর আক্রমণ করে গুরুতর আহত করে। তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয়।

পুলিশ প্রশাসন এ মামলাটি অত্যধিক গুরুত্বের সাথে দ্রুত তদন্ত প্রতিবেদ দাখিল করে। মামলাটি আদালত সাক্ষ্য শুনানী শেষে স্বল্প সময়ে এ রায়ের আদেশ দেন।

মাহাবুব আলম আশুগঞ্জ সদর ইউপি ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন । তিনি বর্তমানে নরসিংদীর থার্মেক্স গ্রুপে ব্যবস্থাপক পদে কর্মরত আছেন।

বাদি পক্ষের আইনজীবী শরীফ হোসেন বলেন, আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। এরমাধ্যমে ন্যায় বিচার পেল বাদি পক্ষ।

Facebook Comments Box

Posted ৭:১৯ পিএম | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |