শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে সহস্রাধিক কর্মহীন ও অসহায় পরিবারকে খাদ্য সহায়তা 

আশুগঞ্জ সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 8:37 pm

আশুগঞ্জে সহস্রাধিক কর্মহীন ও অসহায় পরিবারকে খাদ্য সহায়তা 

দেশের বিভন্ন এলাকায় কিছু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্মহীন ও অসহায় পরিবারের খাদ্য সহায়তার চাল আত্মসাৎ করছে, ঠিক সে সময়ে সহস্রাধিক অসহায় ও কর্মহীন পরিবারের পাশে দাড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া।

সামাজিক দূরত্ব রক্ষা করে বৃহম্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া তার নিজস্ব অর্থায়নে ৯টি ওয়ার্ডের সহস্রাধিক কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের লোকজনের পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন। ওয়ার্ড মেম্বারদের মাধ্যমে তিনি এই খাদ্য সহায়তা সকলের ঘরে ঘরে পৌছে দদিয়েছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী সদস্য খাদিখা বেগম, শিউলি মোরশেদ, ইউপি সদস্য মোজাম্মেল হক, রাসেল ভূইয়া, ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ী মো. সোহেল আলম, মো. বাদল মিয়া উপস্থিত ছিলেন।

সহস্রাধিক খাদ্য সহায়তায় প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি তেল, এক কেজি ডাল, দুই কেজি পিয়াজ। মোট ১২ টন চাল, আড়াই টন আলু, ১২’শ কেজি পিয়াজ, ১২’শ কেজি ডাল, ১২’শ লিটার তেল দেয়া হয়েছে।

আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া জানান, সামাজিক দূরত্ব রক্ষা করে আমার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সহস্রাধীক কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের লোকজনের পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করি। কোন রাজনৈতিক কিংবা লোক দেখানোর উদ্দেশ্যে নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য ও মানবিক দিকে বিবেচনা করে অসহায় পরিবারের পাশে আমি দাড়িয়েছি। করোনার এমন পরিস্থিতি চলতে থাকলে আবারো আমি তাদের পাশে দাড়াব।

পাশাপাশি সকল বিত্তবানদের কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের লোকজনের পরিবারের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

মামুন/–

Facebook Comments Box

Posted ৮:৩৭ পিএম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০

The Daily Sarod |