স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 11:33 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র্যাবের অভিযানে চোলাই মদ সহ ৮জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার রেলগেইট রবিদাস পাড়ায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, আশুগঞ্জ রেলগেইট রবিদাস পাড়ার রবি দাসের স্ত্রী শন্তি রবি দাস (৪০), চরচারতলা গ্রামের মোঃ আমজাদ আলীর ছেলে মোঃ মাহাআলম (২৪), মৃত জয়নাল মিয়ার ছেলে মোঃ খলিল মিয়া (৪৯), মোঃ হুমায়ন কবিরের ছেলে মোঃ সুফল (২৬), মৃত রহমত আলীর ছেলে ইয়াসিন মিয়া (২৬), চরসেনারামপুরের মৃত নিত্য আনন্দদাস ছেলে মনুদাস (৩৭), মৃত কারিনি চন্দ্র বর্মনের ছেলে দিলো চন্দ্র বর্মন(৩৯) ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানার বিরাম গ্রামের বিমল বারই এর ছেলে রবিন বারই (২৩)।
অভিযান পরিচালনা করেন ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ।

অভিযানে ২৬ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ১২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়।
Posted ১১:৩৩ পিএম | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya