শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে মোবাইল লুডুতে জুয়া খেলা নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর-লুটপাট

আশুগঞ্জ সংবাদদাতা   প্রিন্ট
বুধবার, ০১ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 4:33 pm

আশুগঞ্জে মোবাইল লুডুতে জুয়া খেলা নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর-লুটপাট

জুয়া খেলায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু-পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বড়তল্লা গ্রামে রব্বানী মিয়ার বাড়ি ও শিশু মেম্বারের বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতালসহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শিশু মিয়ার বাড়ির সজিব, শাওন, রকিবুল ও রুহুল আমিন বড়তল্লা গ্রামের রেললাইন এলাকায় বসে মোবাইলে লুডু দিয়ে জুয়া খেলছিল। এ সময় রব্বানি মিয়ার বাড়ির কাউছার ও সিরাত তাদের বাঁধা দিলে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে বুধবার সকালে শিশু মেম্বারের বাড়ির হারুন মেম্বার নেতৃত্বে জামাল, আল-আমিন, মগল মিয়া পূর্ব পরিকল্পিতভাবে রব্বানী মিয়া বাড়ীর লোকজনের উপর হামলা করে বাড়ি-ঘরে ভাংচুর করেন।

এসময় হামলা চলাকালে রব্বানী মিয়ার বাড়ির আবুল বাশার, জাহাঙ্গীর আলম, মোঃ আলী, আমেনা খাতুন, হোসনা বেগম, রমজার মিয়া, হারুণ মিয়া, মাসুদ, আরমান ও রাশেদসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩৩ পিএম | বুধবার, ০১ এপ্রিল ২০২০

The Daily Sarod |