শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১১ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 12:28 am

আশুগঞ্জে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেল চাপায় সৈয়দ সরকার (৬৩) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরচারতলার সার কারখানা সড়কে এই ঘটনা ঘটে।

আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, বিকেলে বৃদ্ধ সৈয়দ সরকার বাসা সামনে সড়ক পারাপারের কালে আশুগঞ্জ সদরগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি নিহত হন। মোটরসাইকেলটি আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, বৃদ্ধ সৈয়দ সরকারের স্ত্রী-সন্তান কেউ নেই। তিনি তার বোনের বাড়িতে বসবাস করতেন। এই ঘটনায় তার বোনের পরিবারের কেউ অভিযোগ দিলে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১২:২৮ এএম | বুধবার, ১১ নভেম্বর ২০২০

The Daily Sarod |