স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 4:33 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ছয়জন ভিক্ষুকের স্বাভলম্বী করতে পাশে দাঁড়িয়েছে প্রশাসন। প্রধানমন্ত্রীর ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মার্কেটের সামনে শেড নির্মাণ করে কাঁচামাল, মাছ ও ফলের দোকান করে দেয়া হয়েছে তাদের জন্য। শুক্রবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি উক্ত পুনর্বাসন মার্কেটের উদ্বোধন করেছেন।
এর আগে বিভাগীয় কমিশনার সরাইলের বেড়তলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নির্মিত শিক্ষা প্রতিষ্ঠান কাজী নজরুল ইসলাম বিদ্যা নিকেতন পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, অর্থ মন্ত্রনালয়ের উপ-সচিব জেহাদ উদ্দিন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পুনর্বাসন হওয়া ছয় ভিক্ষুন হলেন, উপজেলার সদর ইউনিয়নের রমজান মিয়ার স্ত্রী মমতাজ বেগম, চরচারতলা ইউনিয়নের মৃত রবিউল্লাহর ছেলে শফিকুল ইসলাম, আঃ বারিক মিয়ার ছেলে আঃ কাদির, চান মিয়ার স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম, পুরাগুদাম এলাকার আশ্রাব আলীর স্ত্রী আনোয়ারা বেগম ও যাত্রাপুর গ্রামের তাজুল ইসলামের স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নেয়া ভিক্ষুক পুনবার্সন কর্মসূচির আওতায় উল্লেখিত ছয়জন ভিক্ষুককে ভিক্ষাবৃত্তি থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের এ উদ্যোগ সহায়তায় নেয়া হয়েছে। এজন্য শেড নির্মাণ ছাড়াও প্রত্যেককে দোকান পরিচালনার জন্য পঞ্চাশ হাজার টাকার মালামাল কিনে দেয়া হয়েছে। মোট ছয়টি দোকানের মধ্যে দুটি ফলের, দুটি কাঁচামালের ও দুটি মাছের দোকান রয়েছে। তারা যেন সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করে লাভমান হতে পারে এব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে।
এদিকে দোকান পেয়ে মহাখুশি পুনবাসিত ভিক্ষুকরা। তারা কোনদিন ভিক্ষাবৃত্তিতে ফিরে যাবেননা বলে দৃঢ় অঙ্গিকার করেছে। গৃহিত কর্মসূচির ফলে পুনর্বাসিতদের পরনির্ভরশীল সেই ভিক্ষাবৃত্তির জীবনের অবসান হবে, দুঃখ ঘুচে যাবে, বদলে যাবে দিন এমন প্রত্যাশ সকলের।
Posted ৪:৩৩ পিএম | শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya