শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে বিয়ারসহ প্রাইভেট জব্দ, দুইজন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 7:29 pm

আশুগঞ্জে বিয়ারসহ প্রাইভেট জব্দ, দুইজন আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯৪ ক্যান বিয়ার সহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র‍্যাব। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টুল প্লাজা এলাকা থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব দক্ষিণ পাড়ার হাবিবুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৪০) ও একই এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৬)।

সকালে র‍্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টুল প্লাজা এলাকায় থেকে ৯৪ ক্যান বিয়ারসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়।

বিয়ার গুলো ঢাকা থেকে আশুগঞ্জে নিয়ে আসা হচ্ছিল।এই ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

Posted ৭:২৯ পিএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |