শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে বালুর মাঠ থেকে মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 6:20 pm

আশুগঞ্জে বালুর মাঠ থেকে মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অজ্ঞাত (৪৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার ডে নাইট হসপিটালের সামনে কাটাখালি (পিডিবির) বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ জানান, মরদেহটি দেখে লোকজন খবর দিলে পুলিশ আসে। মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। তবে মারা যাওয়া ব্যক্তি হিন্দুধর্মের ছিলেন।

তিনি আরও বলেন, স্থানীয়রা জানিয়েছে মারা যাওয়া ব্যক্তি মাঠের মাঝে শুয়ে থাকতে দেখেন। লাশের পরিচয় জানার জন্য পিবিআইকে অবগত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে প্রেরণ করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৬:২০ পিএম | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |