স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 10:52 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ১৪৭ বোতল ফেন্সিডিল সহ মোঃ মোশাহেদুল্লাহ (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তালশহর থেকে তাকে আটক করা হয়। সে জেলার আশুগঞ্জ থানার তালশহরের মোঃ সিরাজুর রহমানের ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তালশহর গ্রামের জনৈক মোঃ সিরাজুর রহমান এর বসত ঘরের সামনে অভিযান পরিচালনা করে র্যাব। এসময় ১৪৭বোতল ফেন্সিডিল সহ মোশাহেদুল্লাহকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয় ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ১০:৫২ পিএম | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya