শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আশুগঞ্জে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৩ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:22 pm

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন (২৬) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার যাত্রাপুর এলাকায় এই ঘটনা ঘটে।নিহত সাদ্দাম জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বেপারীপাড়ার কাঙ্গাল মিয়ার ছেলে।

পুলিশের দাবি, সাদ্দাম ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে তিন ‘ডাকাতকে’ আটক করেছে পুলিশ।

তারা হলেন, সদর উপজেলার বিরাসার এলাকার শামছুল হকের ছেলে আকাশ মিয়া (২৭), সরাইল উপজেলার নাথপাড়া এলাকার কাশেম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫) ও উচালিয়াপাড়া এলাকার আমির হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২৫) পুলিশ আটক করে।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশ, আশুগঞ্জ থানা পুলিশ ও সদর মডেল থানা পুলিশের সমন্বয়ে পুলিশের একটি দল ডাকাতির প্রস্তুতির খবরে ডাকাত ধরতে যাত্রাপুর এলাকার চাপাড়বাড়ি এলাকা ঘেরাও করে। এ সময় ডাকাতরা পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামের মরদেহ পাওয়া যায়।

পুলিশ আরো জানায়, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ৪পুলিশ সদস্য সামান্য আহত হয়।
পুলিশ ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Facebook Comments Box

Posted ৯:২২ পিএম | বুধবার, ১৩ নভেম্বর ২০১৯

The Daily Sarod |