স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৫ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 8:14 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯ বছরের এক ছেলে শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি বিপুল (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার লালপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিপুল ওই এলাকার আবু তাহের মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, ঘটনার পর ওই শিশুর পরিবার থেকে থানায় মামলা করা হয়। মামলা পর অভিযুক্ত বিপুলকে আটক করতে তৎপরতা চালায় পুলিশ। কিন্তু তাকে আটক করা যাচ্ছিল না। পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তার পরিবারকে বলা হয় বিষয়টি আপোষ মিমাংসা করা হবে। বৃহস্পতিবার রাতে স্থানীয় কিশলয় কিন্ডারগার্টেনে আপোষ-মিমাংসার স্থান নির্ধারণ করা হয়। রাতে নির্ধারিত স্থানে আপোষের জন্য আসামি বিপুলকে আনা হলে পুলিশ গিয়ে গ্রেফতার করে।
বিপুল বিরুদ্ধে অভিযোগ, গত ২০ মার্চ বিকেলে নির্বাচনী লিফলেট দেয়ার কথা বলে ৯ বছরের ছেলে শিশুকে বলাৎকার করে। আশুগঞ্জ উপজেলার লালপুর নোয়াগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।
শিশুটির বাবা পেশায় রাজমিস্ত্রী ও মা একটি এনজিওতে চাকরি করেন। শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্ডেনে প্রথম শ্রেণিতে পড়ালেখা করে।
Posted ৮:১৪ পিএম | শুক্রবার, ০৫ এপ্রিল ২০১৯
dainiksarod | Pijush Kanti Acharya