শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আশুগঞ্জে পরিত্যক্ত চাতালে মিলল মাদক কারবারির মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৩ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 3:04 pm

আশুগঞ্জে পরিত্যক্ত চাতালে মিলল মাদক কারবারির মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ালায় সুমন মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্ত্বরা। সে উপজেলার খড়িয়ালা মদন পাড়ার ইউসুফ মিয়া ছেলে।

নিহতের বুকে ও পিটে একাধীক স্থানে ছুরির আঘাতের চিহৃ রয়েছে।

রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের আশুগঞ্জের খড়িয়ালায় একটি পরিত্যাক্ত চাতালকল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে নিহত সুমন মিয়া মাদক ব্যবসায়ী ছিল। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। এবং অন্তত তাকে ১০ বার আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি আগে মাদক ব্যবসা করলেও সে এখন রিক্সা চালক ছিল।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাযায়, নিহত সুমন মিয়া জীবিকার তাগিতে স্বপরিবারে গত এক মাস যাবত ঢাকায় বসবাস করে রিক্সা চালাত। গত বৃহস্পতিবার সে ঢাকা থেকে স্বপরিবারে খড়িয়ালায় নিজ বাড়িতে আসেন। নিহত সুমনের স্ত্রীসহ ৫ সন্তান রয়েছে। শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে গেলে আর বাড়ি ফিরেনি। রবিবার সকালে স্থানীয়রা মহাসড়কের পাশ্বে পরিত্যাক্ত চাতালকল খালেক অটো রাইস মিলে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নিহতের স্ত্রী হাওয়া বেগম জানান, রাতে বাড়ি থেকে বের হয়ে বাহিরে যায়। রাতে অজ্ঞাত নাম্বার থেকে আমাকে ফোন করে জানায় আমার স্বামীকে হত্যা করা হয়েছে। জানিয়ে ফোনটি বন্ধ করে দেয়। অনেক চেষ্টার পরও ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। সারা রাত খোজাখুজির পর সকালে স্থানীয় এলাকাবাসী খালেক অটো রাইস মিলে লাশ দেখতে পেয়ে খবর দেয়।

আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ময়নাল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়ছে। নিহতের শরীরে একাধীক ছুড়ির আঘাত রয়েছে। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত সুমন একজন চিহৃত মাদক ব্যবসায়ী।

Facebook Comments Box

Posted ৩:০৪ পিএম | রবিবার, ০৩ নভেম্বর ২০১৯

The Daily Sarod |