স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 10:04 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক্টরের চাপায় আল আমিন(২২) নামের যুবক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার খোলাপাড়ায় এই ঘটনা ঘটে।
সে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের শিমলা গ্রামের রাসেদ মিয়ার ছেলে। নিহত আল আমিন ওই ট্রাক্টরের হেলপার ছিলেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যার দিকে একটি ট্রাক্টর ইট বোঝাই করে খোলাপাড়ায় যায়। ইট গুলো নামিয়ে দিয়ে চালক ট্রাক্টরটি ঘুরিয়ে নিতে পিছনের দিকে নেয়। এসময় পেছনে দাঁড়িয়ে থাকা ওই ট্রাক্টরের হেলপার আল আমিন চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রাফি//–
Posted ১০:০৩ পিএম | সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya