শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে দ্রুতগামী ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৪ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 11:24 am

আশুগঞ্জে দ্রুতগামী ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক চাপায় সৈয়দ হোসেন (৫৮) নামে এক পুলিশ কনস্টেবলের নিহত হয়েছে। বুধবার (৪ মার্চ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ড এর পূর্বপাশে মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত সৈয়দ হোসেন আশুগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকার মীর আহাম্মদ এর ছেলে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, রাতে এসআই জহিরুল ইসলামসহ সৈয়দ হোসেন, হিমেল বড়ুয়া, আবুল হাসনাত ও ড্রাইভার আবুল কালাম পুলিশ ভ্যান নিয়ে রাত্রীকালীন (মোবাইল-২) রনপাহাড়ায় আশুগঞ্জ টোলপ্লাজা হতে বড়ইর মোজাহিদ পেট্রোল পাম্প পর্যন্ত ডিউটি করার জন্য বের হন। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশের একটি মসজিদে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতীর একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে সৈয়দ হোসেন ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সৈয়দ হোসেনকে চাপা দিয়ে বেপরোয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার কারনে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। ঘাতক ট্রাকটিকে আটকের জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ১১:২৪ এএম | বুধবার, ০৪ মার্চ ২০২০

The Daily Sarod |