শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে তথ্য অধিকার দিবস পালিত

আশুগঞ্জ সংবাদদাতা   প্রিন্ট
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 12:10 pm

আশুগঞ্জে তথ্য অধিকার দিবস পালিত

‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও ‘সংকটকালে তথ্য পেলে জনগনের মুক্তি মেলে’ এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (্ইউএনও) মো. নাজিমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শারমিন আক্তার, বিশিষ্ট চিকিৎসক আব্দুল্লাহ আল মাহমুদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আল মামুন, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, হাজী আব্দুল জলিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির প্রমূখ।

এসয় আশুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) ফিরোজা পারভিন, আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:১০ পিএম | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |