স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৫ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 7:53 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পানিতে ডুবে আমিন নামে ৫ বছরের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকালের দিকে উপজেলার শরিফপুর ইউনিয়নের লালপুর টংগী পাড়া গ্রামের এ ঘটনা ঘটে। শিশু আমিন ওই এলাকার ইয়াসিন মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বাক ও শারীরিক প্রতিবন্ধী আমুন বিকেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ সবার অজান্তে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।
পরে আমিনকে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের ডোবার পানিতে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম মুসা চৌধুরী শিশুটিকে মৃত ঘোষণা করেন।
Posted ৭:৫৩ পিএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya