স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 5:28 pm
ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধ নিহত হয়েছে। শুকবার সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেসে এই ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে রেললাইন পারাপারের সময় এই দূর্ঘটনাটি ঘটে।
তিনি আরও বলেন, মরদেহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে রাখা ময়নাতদন্তের জন্য রাখা আছে।
রাফি/–
Posted ৫:২৮ পিএম | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya