স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৩ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 7:59 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় সুমন নামের এক শিশুর নিহত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারী) বিকেলে উপজেলার চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের আবু বক্করের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশের সড়কে খেলা করছিল শিশু সুমন। এ সময় একটি তেলবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে সে। এতে ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহত শিশুটির পরিবার মৃত্যুর ঘটনায় কোনো মামলা করবেনা বলে পুলিশের কাছে লিখিত ভাবে জানিয়েছে।
Posted ৭:৫৯ পিএম | বুধবার, ১৩ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya