শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে জুয়ার আসরে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৭ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 7:20 pm

আশুগঞ্জে জুয়ার আসরে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় জুয়া খেলার আসরে জাহাঙ্গীর আলম (৫১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের মুন্সি মার্কেটের পাশে একটি গুদামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর উপজেলার চরচারতলা গ্রামেরর মৃত ইলু মিয়ার ছেলে। নিহত জাহাঙ্গীর পেশায় মাছ বিক্রেতা ছিলেন।

স্থানীয়রা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ওই গুদামটি জুয়ার আসর পরিচালনা করে আসছিল উপজেলার চরচাতলা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম আবু ওরফে ছোট আবু। জাহাঙ্গীর এই আসরে নিয়মিত জুয়া খেলেতেন। শুক্রবার বিকেলে জুয়া খেলার সময় জাহাঙ্গীরকে কয়েকজন দুর্বৃত্ত জুয়ার আসরে গিয়ে বেধড়ক পিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ৭:২০ পিএম | শুক্রবার, ২৭ মার্চ ২০২০

The Daily Sarod |