স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৪ মে ২০২০
সর্বশেষ আপডেট : 11:13 am
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাজেরো জিপের চাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে মনিরুজ্জামান চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সোনারামপুর এলাকায় ঢাকামুখী একটি পাজেরো জিপ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের একজন মারা যান। এ ঘটনায় আহত দুইজন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই পাজেরো জিপটি পালিয়ে যাওয়ায় চালক ও গাড়িটি আটক করা যায়নি।
Posted ১১:১৩ এএম | সোমবার, ০৪ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya