শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে শিশু গুরুতর আহত, অচেতন অবস্থায় হাসপাতালে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৪ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 12:05 am

আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে শিশু গুরুতর আহত, অচেতন অবস্থায় হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত (১১) বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথের আশুগঞ্জ সদর ইউনিয়নের বৈকন্ঠপুর এলাকার রেললাইনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে তার পরিচয় সনাক্ত করা যায়নি।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, দুপুরের দিকে রেললাইন দিয়ে স্থানীয় এক ব্যক্তি আসছিল। এসময় তিনি দেখেন রেললাইনের পাশে একটি শিশু অচেতন অবস্থায় পড়ে রয়েছে। শিশুটির মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে শারীরিক অবস্থা খারাপ দেখে জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি শিশুটি চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়েছে। তবে কোন ট্রেন থেকে পড়েছে তা কেউ জানাতে পারেনি। শিশুটির পরিচয় এখানো পাওয়া যায়নি। আমরা তার পরিবারকে সনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ জানান, শিশুটি মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন অবস্থায় হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি রয়েছে। তার অবস্থা আশংকাজনক। শিশুটিকে আমরা সামর্থ্য অনুযায়ী চিকিৎসা দিয়ে যাচ্ছি, তবে তার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন।

Facebook Comments Box

Posted ১২:০৫ এএম | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১

The Daily Sarod |