শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে গাঁজাসহ পিকআপ জব্দ, দুইজন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 12:54 am

আশুগঞ্জে গাঁজাসহ পিকআপ জব্দ, দুইজন আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র‍্যাবের অভিযানে ২৫কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে। শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে মাদকসহ পিকআপটি জব্দ করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের কোতোয়ালি থানার ভোরের চর এলাকার হোসেন আলীর ছেলে ওবায়দুল হক (২৫) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার জিপুয়া এলাকার ফুল মিয়ার ছেলে নান্নু মিয়া (২৬)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকগুলো সহ পিকআপটি জব্দ করা হয়। পিকআপটিতে ২৫ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় দুইজনকে আটক করা হয়।

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এতে আরও বলা হয়, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ময়মনসিংহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

এই ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ১২:৫৪ এএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |