শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে গাঁজাসহ পিকআপ জব্দ, দুই মাদক পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১০ মে ২০২০   সর্বশেষ আপডেট : 8:17 pm

আশুগঞ্জে গাঁজাসহ পিকআপ জব্দ, দুই মাদক পাচারকারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪কেজি গাঁজা সহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। এসময় মাদকপাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। রোববার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের আশুগঞ্জের সোহাগপুর থেকে আটক করা হয়।

আটকরা হলেন, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মো. আলী হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৪০) ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার আব্দুল খালেকের ছেলে মোঃ আলী হোসেন (৩৬)।

রোববার বিকেলে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ, এএসপি এম.এম সবুজ রানা, এএসপি মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলার আশুগঞ্জ থানাধীন সোহাগপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালু পয়েন্টের সামনে তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন। এসময় একটি পিকআপ তল্লাশী করে ৪ কেজি মাদকদ্রব্য গাঁজা ও মাদক বিক্রর নগদ ৪১০০ টাকা জব্দ করা হয়। মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

আটক আসামীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়।

Facebook Comments Box

Posted ৮:১৭ পিএম | রবিবার, ১০ মে ২০২০

The Daily Sarod |