স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 2:18 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২১কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টুল প্লাজার এলাকা থেকে পিকআপ জব্দ করা হয়। এসময় মোঃ জেহাদ (৫৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মোঃ জেহাদ ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার নিওমহল গ্রামের মৃত মোঃ সাধু মিয়ার ছেলে।
দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ মাদক সহ জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
এঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Posted ২:১৮ পিএম | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya