শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আশুগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০ (ভিডিও)

আশুগঞ্জ সংবাদদাতা   প্রিন্ট
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 9:45 pm

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণাবড়িয়ার আশুগঞ্জে দু-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সোয়া ১২ টার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই সংঘর্ষ শুরু হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৪ এপ্রিল বিকেলে ক্রিকেট খেলার মধ্যে সারংবাড়ি ও শেখবাড়ির ছেলেদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে আজ মঙ্গবার দুপরে বাহাদুরপুর গ্রামের সারংবাড়ি ও শেখ বাড়ির ছেলেদের মধ্যে কথাকাটাকাটির ও হাতাহাতি হয়। একপযায়ে দু-পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৫ পিএম | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯

The Daily Sarod |