নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২৯ মে ২০২৬
সর্বশেষ আপডেট : 1:05 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কুরবানির পশু চামড়া রাখা নিয়ে তর্কের জের ধরে দুই গোষ্ঠির মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ি ও শরীয়তউল্লাহর গোষ্ঠির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদুল আজহার দিন বিকেলে বাঘারবাড়ি গোষ্ঠির মন মিয়ার দোকানের সামনে পশুর চামড়া রাখে শরীয়ত উল্লাহ গোষ্ঠির কামাল ও জয়নাল। এ সময় দোকানের সামনে পশু চামড়া থেকে রক্ত ছড়িয়ে পড়লে বাঘারবাড়ি গোষ্ঠির আক্তার মিয়া প্রতিবাদ করেন। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে উভয় গোষ্ঠির লোকজনের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে ঘন্টাব্যাপী চলে এই সংঘর্ষ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম. শফিকুল আলম চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে এ বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নিচ্ছে।
Posted ১:০৫ পিএম | শুক্রবার, ২৯ মে ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya