শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে কাভার্ডভ্যানে মিললো গাঁজা-ফেন্সিডিল, ৪জন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৫ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 1:24 pm

আশুগঞ্জে কাভার্ডভ্যানে মিললো গাঁজা-ফেন্সিডিল, ৪জন আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ড ভ্যান তল্লাশি করে ৫৪কেজি গাঁজা ও ২৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‍্যাব। এসময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভি যোগে ৪জনকে আটক করা হয়। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টুল প্লাজা থেকে এসব আটক করা হয়।

আটকরা হলেন, ঝালকাঠি জেলার বাসন্দা গ্রামের ফজলে আলীর ছেলে মোঃ রানা (২৪), ২। নাটোর জেলার হাট সিংহার্দ এলাকার মোন দুলাল মিয়ার ছেলে মোঃ মান্না (১৯), হবিগঞ্জের মাধবপুরের মধু মিয়ার ছেলে মোঃ সাজন মিয়া (২২) ও উপজেলার কালিকাপুরের বেল্লাল মিয়ার ছেলে মোঃ রিপন (২৩)।

শুক্রবার দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়ার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আশুগঞ্জ টুলপ্লাজা থেকে ঢাকা মেট্রো-উ-১২-০৫৬৮ হলুদ রংয়ের কাভার্ড ভ্যান তল্লাশি করে ৫৪কেজি গাঁজা, ২৬৩ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির সাড়ে ২৪হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় ৪জনকে আটক ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

এই ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ১:২৪ পিএম | শুক্রবার, ০৫ জুন ২০২০

The Daily Sarod |