স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৩ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 11:47 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৬ কেজি গাঁজা সহ একটি পিকআপ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা এসব জব্দ করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের মৃত আ. খালেক মিয়ার ছেলে মো. কালু মিয়া(২৫) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মৃত শামসু মিয়ার ছেলে মো. নিরব মিয়া (১৮)।
মঙ্গলবার রাতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানকালে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর একটি পিকআপ আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে পিকআপটি থেকে ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদে জানায়,তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে যেতেন। এই গাঁজার চালানটি রাজধানী ঢাকায় বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে বলে আটককৃতরা স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Posted ১:০৮ এএম | বুধবার, ০৩ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya