স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 8:41 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯জন মাদকসেবী ও জুয়ারিকে আটক করেছে র্যাব। শনিবার মধ্যরাতে উপজেলার ফেরীঘাট এলাকার “হোটেল শান্তনীড়” এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
রোববার সন্ধ্যায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আশুগঞ্জ ফেরীঘাট এলাকায় মাদক সেবন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং আশুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ নাজিমুল হায়দারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আশুগঞ্জ ফেরীঘাট এলাকার “হোটেল শান্তনীড়” থেকে ৯জন মাদকসেবী ও জুয়ারিকে আটক করা হয়।
আটকরা হলেন, আশুগঞ্জের চরচারতলার মৃত জব্বার মিয়ার ছেলে মোঃ কবির মিয়া (৪০), একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম ওরফে কোয়েল (৩৬), মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ রয়েল মিয়া (২৭), মোঃ ইদ্রিস মিয়ার ছেলে মোঃ ইউসুফ মিয়া (৩৩), আব্দুল হক সরকারের ছেলে জাহাঙ্গীর সরকার (৩৩), আবুল হোসেনের ছেলে মোঃ সোহেল (৩২), উপজেলার শরীয়তনগরের মৃত সানু মিয়া ছেলে রাব্বানী মিয়া (৩৩), একই এলাকার হাজী মোবারক আলী চৌধুরীর ছেলে আঃ মতিন চৌধুরী ওরফে পলাশ চৌধুরী (৩৫) ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের মৃত শামসের আলীর ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৫০)।
পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজিমুল হায়দার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫জন মাদকসেবীর প্রত্যেককে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ৪জনকে জুয়া খেলার অপরাধে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
খোঁজ নিয়ে জানা যায়, আটক মাজহারুল ইসলাম ওরফে কোয়েল আশুগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক পদে রয়েছেন। এর আগে সে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদে ছিলেন। তাকে মাদকসেবনের অপরাধে ৬মাসের কারাদণ্ড ও ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Posted ৭:৫৮ পিএম | রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya