আশুগঞ্জে আবারো খাল দখল করে ব্যবসা প্রতিষ্ঠান, ১৫টি দোকান উচ্ছেদ

আশুগঞ্জ সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : ৬:১৯ অপরাহ্ণ

আশুগঞ্জে আবারো খাল দখল করে ব্যবসা প্রতিষ্ঠান, ১৫টি দোকান উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উচ্ছেদের পর পূনরায় সরকারী খাল দখল করে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেল উপজেলার যাত্রাপুর চক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ফিরােজা পারভীন।

এ সময় খালের উপর গড়ে উঠা ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে স্থাপনা উচ্ছেদ করে দেয় প্রশাসন। গত এক মাস আগেও একই স্থান গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করেছিল প্রশাসন। উচ্ছেদের পর স্থানীয় ভূমি দস্যূরা এই স্থানে স্থাপনা গড়ে তােলে ছিল। আবারা অবৈধ স্থাপনা গড়ে উঠার খবর পেয়ে আবারাে স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন।

আশুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ফিরােজা পারভিন জানান, যাত্রাপুর বাজারে খাল দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠায় অন্তত ১৫টি দােকান উচ্ছেদ করা হয়েছে। এরআগেও একই স্থান স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। উচ্ছেদের পর আবারাে একই স্থান স্থাপনা তৈরী করে। তাই স্থাপনা গুলাে উচ্ছেদ করা হয়েছে। এছাড়া বাজারের পাশ্ববর্তী একই এলাকায় খাল বালি দিয়ে দখল করায় ও স্থাপনা গড়ে উঠায় তাদের ১৫দিন সময় দেয়া হয়েছে। যদি কেউ আবারাে স্থাপনা তৈরী ও দখল করে তাদের বিরুদ্ধে মামলাসহ কঠাের ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

Posted ৬:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০

dainiksarod |