শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে অচেতন অবস্থায় রিকশা চালককে উদ্ধার, রাতে মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 1:20 am

আশুগঞ্জে অচেতন অবস্থায় রিকশা চালককে উদ্ধার, রাতে মৃত্যু

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসির (৪৯) নামের এক ব্যক্তি মারা গেছেন। বুধবার বিকেলে আশুগঞ্জ রেলগেইট এলাকা থেকে নাসিরকে অসচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সে জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়ার মৃত ইউসুফ মিয়ার ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে আশুগঞ্জ রেলগেইট এলাকায় এক অজ্ঞাত ব্যক্তি অচেতন অবস্থায় পড়েছিল। বিকেলের দিকে আশুগঞ্জ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য হেলাল খানকে জানানো হয়। তিনি থানায় জানালে পুলিশ গ্রাম পুলিশের সহায়তায় ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে অজ্ঞাত সেই ব্যক্তির পরিচয় নাসির ও তার বাড়ি সরাইল বলে জানা যা। সে পেশায় একজন রিকশা চালক ছিলেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, অচেতন সেই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছেন বলে জানতে পেরেছি।

Facebook Comments Box

Posted ১:২০ এএম | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |