আশুগঞ্জ সংবাদদাতা
প্রিন্ট
বুধবার, ২০ নভেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 8:01 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযােদ্ধা ও আড়াইসিধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাে. ইসমাইল সিরাজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (২০ নভেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি উপজেলার আড়াইসিধা ইউনিয়নের বাগমারা এলাকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজনসহ ও গুনগ্রাহী রেখে গেছেন।
আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মাে. সেলিম মিয়া জানান, ইসমাইল সিরাজী দীর্ঘদিন যাবত হৃদরােগে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি তার নিজ বাড়িতে শেষ নি:স্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাদ জােহর আড়াইসিধা কবি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে আড়াইসিধা উত্তরপাড়া কবরস্থানে দাফন সম্পন হবে।
এদিকে আলহাজ্ব মাে. ইসমাইল সিরাজীর মৃত্যুতে শােকের ছায়া নেমে এসেছে তার এলাকায়। তার মৃত্যুতে আশুগঞ্জ উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ড, আশুগঞ্জ প্রেসক্লাব, আড়াইসিধা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন শােক জানিয়েছে। পাশাপাশি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
Posted ৮:০০ পিএম | বুধবার, ২০ নভেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya