শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জের ওসির অপসারণ দাবী, অভিযোগের ভিত্তি নেই বললেন ওসি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৪ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 8:51 pm

আশুগঞ্জের ওসির অপসারণ দাবী, অভিযোগের ভিত্তি নেই বললেন ওসি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ৮টি ইউনিয়নের সাতটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সাতজন ইউপি চেয়ারম্যানের পক্ষে বক্তব্য রাখেন আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন। এসময় সালাহ উদ্দিন অভিযোগ করে বলেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সির বিরুদ্ধে সরকারি বালু লোপাটের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ওসি জাবেদ মাহমুদ গত ২ জুলাই রাতে আশুগঞ্জ সদর ইউনিয়নের সোনারামপুর গ্রামে স্থানীয় সাংবাদিক আশেকুর রহমান রনির বাড়িতে গিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে দুর্ব্যবহার সম্পর্কে জানতে চাইলে আমার সঙ্গেও দুর্ব্যবহার করেন ওসি জাবেদ মাহমুদ।
সংবাদ সম্মেলনে ওসি জাবেদ মাহমুদের অপসারণ দাবি করা হয়।

এই বিষয়ে আশুগঞ্জ থাবার ওসি জাবেদ মাহমুদ অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, আমি রনির চেহারাই দেখিনি, তিনি নিয়মিত মামলার আসামি। আশেকুর রহমান রনির নামে মানব পাচার সহ একাধিক মামলা রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা রনিকে থানায় নিয়ে আসতে চাইলে চেয়ারম্যান সালাহ উদ্দিন তাদের বাধা দেন। পরবর্তীতে আমার সাথে চেয়ারম্যান ফোনে কথা বলেন এবং রনিকে আধা ঘণ্টা পর থানায় পাঠানো হবে বললে তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল থেকে চলে আসেন।

সংবাদ সম্মেলনে আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, তালশহর ইউপি চেয়ারম্যান আবু শ্যামা, আড়াইসিধা ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া ও শরীফপুর ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী এবং তারুয়া ইউপি চেয়ারম্যান ইদ্রিস হাসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত আশুগঞ্জে আওয়ামীলীগের দুইটি গ্রুপ দ্বন্দ্ব চলে আসছে। উপজেলার ৭জন ইউপি চেয়ারম্যান একদিকে, অপর দিকে উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সি। সম্প্রতি রেলওয়ের জায়গার বালু উত্তোলন নিয়ে দুইপক্ষের মধ্যে দ্বন্দ্ব আবার‍ও মাথাচাড়া দিয়ে উঠেছে। এনিয়ে একগ্রুপ অপর গ্রুপকে ঘায়েল করতে মরিয়া হয়ে উঠেছে।

Facebook Comments Box

Posted ৮:৫১ পিএম | শনিবার, ০৪ জুলাই ২০২০

The Daily Sarod |