শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আল্লামা মনিরুজ্জামান সিরাজী (রহঃ)র’ স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৭ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 1:10 am

আল্লামা মনিরুজ্জামান সিরাজী (রহঃ)র’ স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসার মহাপরিচালক, হেফাজতে ইসলাম ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ব্রাহ্মণবাড়িয়ার আমীর আল্লামা মনিরুজ্জামান সিরাজী (রহঃ) র’ স্বরণসভা ও দোয়া মাহফিল রবিবার বাদ আসর জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ উলামায়ে কেরাম ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ রাখেন।

এসময় বক্তারা বলেন, আল্লামা মনিরুজ্জামান সিরাজী( রহঃ) ছিলেন বহু প্রতিভাবান একজন যোগ্য আলেমেদ্বীন। তার প্রত্যেকটা কাজ ছিল আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) সুন্নত মোতাবেক পরিচালনা করে গেছেন সারা জীবন। তিনি ছিলেন বাতেলের বিরুদ্ধে এক আপোষহীন নেতৃত্বের অধিকারী।

বক্তাগণ আরও বলেন, বড় হুজুর আল্লামা মনিরুজ্জামান সিরাজী( রহঃ) ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য ছিলেন অভিভাবক তূল্য। ব্রাহ্মণবাড়িয়াবাসীর যেকোনো বিপদাপদে এগিয়ে এসেছেন নিজ দায়িত্ববোধ থেকেই। পাশাপাশি তিনি ছিলেন দেশের ইসলামী অঙ্গণ ও কওমী মাদ্রাসার অন্যতম মুরুব্বি ও নীতিনির্ধারক।

আল্লামা মনিরুজ্জামান সিরাজী (রহঃ)র’ ইন্তেকালে ইসলামী অঙ্গণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। বক্তাগণ আল্লামা মনিরুজ্জামান সিরাজী (রহঃ)র’ রেখে যাওয়া আদর্শে উজ্জীবীত হয়ে সকল বাতেল অপশক্তির মোকাবিলায় এগিয়ে আসার আহবান জানান।

আলোচনা সভা শেষে আল্লামা মনিরুজ্জামান সিরাজী (রহঃ)র’ দারাজাত বুলন্দির উদ্দেশ্যে বিশেষ মুনাজাত করা হয়।

দোয়ার মাহফিলে বক্তব্য রাখেন আল্লামা মুফতি মোবারক উল্লাহ, আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা মুফতি আব্দুর রহিম কাসেমী, মাওলানা হাফেজ ইদ্রিস, মুফতী বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মুফতি আব্দুল হান্নান কাসেমী, মাওলানা হেদায়েত উল্লাহ সিরাজী, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মোবারক উল্লাহ সাঈদী, মাওলানা আলী আজম, মাওলানা,মাওলানা কামাল উদ্দিন কাসেমী, মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মাওলানা হারুন আল হাবিব, মাওলানা রফিকুল ইসলাম, আলহাজ্ব হাফিজুর রহমান ভূঁইয়া, উক্ত দোয়া মাহফিল ও স্বরণসভা পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন আল মতিন।

আরো বক্তব্য রাখেন মুফতি মকবুল হোসেন, মুফতি ইমাম হোসাইন, আমানুল্লাহ, কারী আব্দুল্লাহ, মাওলানা আবু সাঈদ, মাওলানা ইউসুফ, মাওলানা তানভীর সিরাজী, মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা শফিকুল ইসলাম হাজারী, মাওলানা ইসহাক আল হোসাইন, মাওলানা খালেদ সাইফুল্লাহ সিরাজী, হাফেজ এমদাদ উল্লাহ সিরাজী, জাকারিয়া ভূঁইয়া, আব্দুর রকিব ভূঞা প্রমূখ।

Facebook Comments Box

Posted ১:১০ এএম | সোমবার, ১৭ অগাস্ট ২০২০

The Daily Sarod |